বিশ্বকাপে গোল্ডেন বুট ও বল জেতা তারকা মারা গেছেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : ১৮:০৭, ১৮ সেপ্টেম্বর ২০২৪
বিশ্বকাপে গোল্ডেন বুট ও বল জেতা তারকা মারা গেছেন
ছবি : সংগৃহীত
ইতালির সাবেক স্ট্রাইকার এবং ১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা সালভাতর ‘তোতো’ শিলাচি মারা গেছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) ৫৯ বছর বয়সী এই কিংদন্তির মৃত্যুর খরব নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব জুভেন্টাস। সামাজিক যোগাযোগমাধ্যমে জুভেন্টাস লিখেছে, ‘বিদায় তোতো।’
১৯৯০ বিশ্বকাপের আয়োজক ছিল ইতালি। ঘরের মাঠে অনুষ্ঠিত ওই আসরে ইতালির হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ৬ গোল করেন সাবেক এই স্ট্রাইকার। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অপ্রত্যাশিতভাবে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জিতেন শিলাচি। ইতালিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, পালের্মোয় ‘সিভিকো’ হাসপাতালে মলাশয়ের ক্যানসারে ভুগে মারা গেছেন তিনি।
এই বিষয়ে ইতালির ফুটবল ফেডারেশন (এফআইজিসি) জানিয়েছে, এখন থেকে আগামী সপ্তাহান্তের মধ্যে সব ম্যাচ শুরুর আগে শিলাচিকে শ্রদ্ধা জানাতে ‘এক মিনিট নীরবতা’ পালন করা হবে।
এফআইজিসি প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনা তার বিবৃতিতে বলেছেন, ‘তাঁর গোল উদ্যাপন, যা সামষ্টিক আনন্দের মুখ হয়ে উঠেছিল, ইতালিয়ান ফুটবল ঐতিহ্যের চিরকালীন অংশ হয়ে থাকবে।’
শিলাচির মৃত্যুতে জুভেন্টাসের বিবৃতিতে বলা হয়, ‘জুভেন্টাসে আমরা তাঁর খেলায় আন্দোলিত হয়ে সৌভাগ্যবান ছিলাম, ১৯৯০ সালের সেই অবিশ্বাস্য গ্রীষ্মে তিনি গোটা ইতালির সঙ্গেও একই কাজ করেছিলেন। বিদায় তোতো, ধন্যবাদ।’
মজার ব্যাপার হচ্ছে, ১৯৯০ বিশ্বকাপেই ৬ গোল করা শিলাচির জাতীয় দলের হয়ে পুরো ক্যারিয়ারেই গোল ১৬ ম্যাচে ৭টি। অন্য গোলটি করেছিলেন ১৯৯১ সালে ইউরোর বাছাইপর্বে নরওয়ের বিপক্ষে।
Advertisement
এইচ
সংশ্লিষ্ট খবর
ফ্রান্স-ইতালির হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
A-AA+
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : ১২:৪৯, ১৮ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১৪:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০২৪
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণাX
সংগৃহীত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে ভিন্ন আঙ্গিকে দলের ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে বিসিবি। মূলত দেশের বাইরে থাকা প্রবাসীদের দিয়ে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে তারা।
বিসিবির অফিসিয়াল পেজে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে এক ভিডিও বার্তায় দল ঘোষণা করা হয়। ভিডিওর শুরুতেই বাংলাদেশ ক্রিকেটের নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন বলেন, আপনারা জানেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বেশিদিন বাকি নেই। আমাদের মেয়ে ক্রিকেটাররা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবার বিশ্বকাপে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে।
বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব তুলে দেয়া হয়েছে অভিজ্ঞ নিগার সুলতানা জ্যোতি কাঁধে। ১৫ সদস্যের দলে রয়েছে চমক। শ্রীলঙ্কায় 'এ' দলের হয়ে সিরিজে অংশ নেয়া দলের ১৩ জনই রয়েছেন বিশ্বকাপ দলে। সেই দলেরে সাবিকুন নাহার জেসমিন এবং শামিমা সুলতানা বাদ পড়েছেন। তাদের জায়গায় দলে ফিরেছেন দীপা বিশ্বাস ও সাথী রানী।
আরও পড়ুন:
বিশ্বকাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা
ক্রোয়েশিয়ার জালে ব্রাজিলের ৮ গোল
চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে ম্যানসিটি-ইন্টার মিলান-পিএসজি
রেকর্ডময় রাতে প্রতিপক্ষের জালে বায়ার্নের ৯ গোল, কেইনেরই এক হালি
চ্যাম্পিয়নস লিগের সঙ্গে জমজমাট ক্রিকেট ম্যাচসহ টিভিতে খেলার আয়োজন
Advertisement
দলে সবচেয়ে বড় চমক কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা তাজ নেহারের উপস্থিতি। ২৬ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার যদিও শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ‘এ’ দলে ছিলেন। এছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার দিশা বিশ্বাসও আছেন দলে। ২০ বছর বয়সী দিশা ২০২৩ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের দলেও সুযোগ পেয়েছিলেন। তবে এখনো জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি এই পেস বোলিং অলরাউন্ডারের।
১০ দলের বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের তিনটি ম্যাচ বাংলাদেশ খেলবে শারজায়। ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি খেলবে দুবাইয়ে। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। ২৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরটি বাংলাদেশে হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আইসিসি টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়। তবে আয়োজক হিসেবে বাংলাদেশের নামই রয়েছে। তাই বাংলাদেশের ম্যাচ দিয়েই পর্দা উঠবে নারী টি-২০ বিশ্বকাপের নবম আসরের। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।
আগামী ৩ অক্টোবর চার-ছক্কার টুর্ণামেন্টের পর্দা উঠবে, চলবে ২০ অক্টোবর পর্যন্ত। দুবাই ও শারজাহর দুটি স্টেডিয়ামের ২২ গজে গড়াবে মোট ২৩টি ম্যাচ। এবারের আসরে গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ। গ্রুপ ‘এ’ তে রয়েছে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।
বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সাথী রানি, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সোবহানা মুশতারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার ও রাবেয়া খান।
সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-
এএ
ক্রিকেটনারী টি টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশ
সংশ্লিষ্ট খবর
বাংলাদেশের বিপক্ষে ভারতের একাদশ সাজালেন সাবেক অজি ক্রিকেটার
একসঙ্গে পাকিস্তান ক্রিকেটে ১১ জনের বহিষ্কার
ভারতের সাবেক ক্রিকেটার বাছাই করলেন ‘ঠান্ডা মাথার’ একাদশ, আছেন এক বাংলাদেশিও
ভারত সফরে বাংলাদেশের ক্রিকেটারদের চোখ থাকবে যেসব রেকর্ডে
আরো পড়ুন
ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ
ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ
রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা
রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা
এন্দ্রিকের রেকর্ডের রাতে রিয়ালের জয়, জিতেছে লিভারপুলও
এন্দ্রিকের রেকর্ডের রাতে রিয়ালের জয়, জিতেছে লিভারপুলও
রেকর্ডময় রাতে প্রতিপক্ষের জালে বায়ার্নের ৯ গোল, কেইনেরই এক হালি
রেকর্ডময় রাতে প্রতিপক্ষের জালে বায়ার্নের ৯ গোল, কেইনেরই এক হালি
0 Comments